মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

মাথা গোঁজার ঠাঁই নেই বিধবা বৃদ্ধার

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫১ বার

পটুয়াখালীর দুমকিতে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে গভীর রাতে ঘরের ওপর বড় রেইনট্রি গাছ পড়ে এক বিধবা বৃদ্ধার ঘর বিধ্বস্ত হয়ে গেছে। ছেলে মেয়ে কেউ খোঁজ খবর না নেয়ায় এখন মাথা গোঁজার ঠাঁই নেই তার। সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, অসহায় বিধবা বৃদ্ধা লুৎফা বেগম (৭০) উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জলিশা গ্রামের মৃত সৈয়দ নুরুজ্জামান এর স্ত্রী। তার ১ ছেলে ঢাকায় দিনমজুরের কাজ করেন। আর মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় বৃদ্ধা একা একাই স্বামীর ভিটিতে সামান্য একটি ঝুপড়ি ঘরে বসবাস করে আসছিলেন।

অসহায় বৃদ্ধা লুৎফা বেগম বলেন, আপাতত এক প্রতিবেশী ঘরে আশ্রয় নিয়েছি। এখন এই বৃষ্টি বাদলের দিনে আমার থাকার কোন জায়গা নেই।

অত্র ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ বাদল হোসেন বলেন, আমি ঘটনা স্থলে গিয়েছি এ বিষয়টি চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি। আশা করি একটা ব্যবস্থা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, আমি উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে বিধবা অতিবৃদ্ধ অসহায় মহিলাকে তার ঘরটি মেরামতের জন্য নগদ ১০ হাজার টাকা দিয়ে দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com