মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

সাভারের হত্যা মামলার আসামি পটুয়াখালীতে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮৯ বার

র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরগুনা জেলার বেতাগী থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাভারের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী রবিউল ইসলাম (৩৪) গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানান গত ২০১৩ সালে আসমা আক্তার (৩০), পিতা- মোঃ ইউসুফ আলী, সাং- পাইটকা পাড়া, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা এর সাথে আটকৃত রবিউল ইসলাম এর বিয়ে হয়। তারা উভয়েই সাভারে একটি গার্মেন্টসে চাকুরী করত।

গত ২ মাস পূর্বে রবিউল ইসলাম চাকরী ছেড়ে দেয়। এ অবস্থায় আসমার একার আয়ে সংসার ঠিকভাবে চলছিল না বিধায় এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক অশান্তি ও ঝগড়ার সৃষ্টি হয়। গত ১১ ফেব্রুয়ারি ভোরে আসমার ঘরের দরজায় তালা দেখতে পেয়ে বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের সন্দেহ হয়।

তারা কৌতুহল বসত ঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি দিলে ঘরের ভিতর মেঝেতে মশারী টাঙ্গানো অবস্থায় ভিকটিম আসমাকে মৃত অবস্থায় দেখতে পায়।

পরবর্তীতে আসমার চাচা বাদী হয়ে আসামী রবিউল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে, যা সাভার মডেল থানার মামলা নং-২৬/৯৪।

দীর্ঘ ৪ মাস পলাতক থাকার পর আসামী রবিউল ইসলাম গ্রেফতার হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com