বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত

বরিশাল প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল ঘরের মধ্যবর্তীস্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে।

স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে কুয়াকাটা থেকে বেনাপোলগামী যাত্রীবাহী সেভেন ডিলাক্স নামের পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৩১৪) সাথে বরিশালগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-শ-১৩-০১৮৬) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় মহাসড়ক পারাপাররত অজ্ঞাতনামা নারী (৩৫) পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর লাশ উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত উভয়যান আটক করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com