সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

নোবিপ্রবি সাংবাদিক সমিতি থেকে ছয় সদস্যের পদত্যাগ

নোবিপ্রবি প্রতিনিধি : মোঃ নওফেল আলম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির ছয়জন সদস্য পদত্যাগ করেছেন।
সোমবার (৩০ জুলাই) দুপুরে লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি থেকে সরে দাঁড়ান তারা।
অনিয়ম, বৈষম্য, পাতানো নির্বাচন, স্বচ্ছতা ও জবাবদিহীতার অভাব ও পক্ষপাতমূলক আচরণ এর কারণে পদত্যাগ করছেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেন তারা। পদত্যাগকারী সদস্যদের মধ্যে একজন কার্যনির্বাহী সদস্য ও বাকি পাঁচজন সাধারণ সদস্য।
পদত্যাগকারী সদস্যরা হলেন ফজলে এলাহী ফুয়াদ,মো: হোসাইন,মো: আতিকুর রহমান,মহসীন আবেদিন,আব্দুল আহাদ,আফনান সুলতানা জয়া।
পদত্যাগের সত্যতা নিশ্চিত করে ফজলে এলাহি ফুয়াদ জানান দীর্ঘদিন সাংবাদিক সমিতিতে নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করেছি,কিন্তু বর্তমান পরিস্থিতিতে সমিতির পক্ষপাতমূলক আচরণ,বৈষম্য, পাতানো নির্বাচন, জুলাই গনঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হেয় প্রতিপন্ন করা সহ নানা অনিয়মের প্রেক্ষিতে আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com