শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ০ বার

বাকেরগঞ্জে জমিসংক্রান্ত বিষয় নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায় হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে চাচার বিরুদ্ধে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দুই ভাতিজা।

এমন অভিযোগ এনে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের তথ্য প্রমাণ উপস্থাপন করে ভাতিজাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন চাচা মো. কামাল হোসেন হাওলাদার (৫৪)। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে বলেন, জমি ক্রয় বিক্রয় বিষয় নিয়ে চলতি মাসের ৩ আগস্ট সকাল সাড়ে ৭টায় বাকেরগঞ্জ উপজেলার ৩ নং দাড়িয়াল ইউনিয়নের বামনীকাঠি গ্রামের গনি হাওলাদারের বাড়ির সামনে জমিসংক্রান্ত বিষয় নিয়ে আমার ভাই, মৃত মানিক হাওলাদারের ছেলে ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লব হাওলাদার (৪৫) ও মো. হুমায়ুন কবির টিপু (৪৯) এর সাথে তর্কের একপর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। তবে কেউই গুরুতর আহত হয়নি। যা উপস্থিত একই বাড়ির কানুন বেগম (৫৬) এবং প্রতিবেশী নজরুল ইসলাম খান (৫৬) ও সুমন সিকদার (৪৫) দেখেছেন। আমার সাথে ছিল বড়ো ভাইয়ের ছেলে ইমন হাওলাদার (৩০)।

আমাকে না জানিয়ে দুই ভাতিজা প্রায় ১ মাস পূর্বে ২১.৭০ শতাংশ জমি বিক্রি স্থানীয় বশির আকনের কাছে বিক্রি করে। বিক্রি হওয়া এই জমির মধ্যে আমার ভোগ দখলীয় কিছু জমি আছে। আমার মৃত ফুফাতো ভাইয়ের ছেলে মরহুম নান্না ফরাজীর স্ত্রী ও সন্তানরা ২৫ শতাংশ জমি বিক্রি করতে চাইলে, আমি আলোচনা সাপেক্ষে নগদ ১ লাখ টাকা প্রদান করে পরে বায়না চুক্তি করার সিদ্ধান্ত হয়। যা নিয়ে কূটকৌশলে নানা কথা শুরু করে বিপ্লব ও টিটু।

এই ঘটনায় ভাতিজা বিপ্লব ও টিপু আমাকে ঘায়েল করার জন্য প্রথমে সরসী পুলিশ ফাঁড়িতে গিয়ে এসআই সোহেলের সাথে দেখা করে এবং সুস্থ অবস্থায় দুই ভাই মোটরসাইকেলে চড়ে বরিশাল গিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। চরকাউয়া খেয়াঘাট থেকে সকাল ৮টা ৫৪ মিনিটে তাদের সুস্থ অবস্থায় শহরে যাওয়ার চিত্র সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়।

টিপু বসা ছিল মোটর সাইকেলের পেছনে। হাসপাতালে যাবার পর রহস্যজনকভাবে তার মাথায় ব্যান্ডিস করা হয়। আর টিপু যদি সত্যিই অসুস্থ হতো তাহলে সে মোটরসাইকেলের পেছনে না বসে মাঝে বসতো। আবার, এ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজারা নামসর্বস্ব একটি ইউটিউব চ্যানেলে (দি এক্সপ্রেস নিউজ ২৪) নামক ইউটিউব ও ফেসবুক পেইজে একটি সংবাদ প্রকাশ করে। উক্ত সংবাদটি দেখে মনে হয়- নিউজ ২৪ চ্যানেলে সংবাদটি প্রকাশ হয়েছে।

বিষয়টিতে পুলিশ, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দর যাচাই-বাছাই পূর্বক সুষ্ঠু পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন মৃত আয়জদ্দিন হাওলাদারের ছেলে সংবাদ সম্মেলনকারী কামাল হোসেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আদিল হোসেন বলেন, হ্যাঁ জমিসংক্রান্ত বিষয় নিয়ে এমন একটি ঘটনায় এক পক্ষ মামলা দায়েরের চেষ্টা করছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত বিপ্লব হাওলাদার ও হুমায়ুন কবির টিপু বলেন, আমার চাচা আমাদের বেদম মারধর করেছে। জীবনে এমন হামালার শিকার হইনি। শুধু আমরাই নয় চাচা তার বোন অর্থাৎ আমার ফুফুকেও বেদম মারধর করার ঘটনায় মামলা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com