বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪ বার

বরিশালের বাকেরগঞ্জের কৃষি অফিসের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার ও সুষ্ঠু তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (তদন্ত) বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেছেন স্থানীয় কৃষকরা।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বাকেরগঞ্জ উপজেলা কৃষি অফিসের সাবেক উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এবং বর্তমানে বরিশাল সদরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রাসেল সিকদার, বাকেরগঞ্জ উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম ও উৎপল চন্দ্র দাস বিগত ১০-১১ বছর ধরে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে আসছেন।

প্রদর্শনীর বাস্তবায়ন না করে এবং প্রকল্পের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে বিতরণ না করে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। স্থানীয় কৃষকদের অভিযোগ, এসব দুর্নীতির সাথে কিছু উচ্চপদস্থ কর্মকর্তার যোগসাজশ রয়েছে, যা ইতোমধ্যে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশিত হয়েছে। সংবাদ প্রকাশের পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কৃষক দলের পক্ষ থেকে মানববন্ধন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো একটি চক্র এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় উপ-পরিচালকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি বলে অভিযোগ রয়েছে।

আলোচিত এই ঘটনার পর অভিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা বাকেরগঞ্জ থেকে পারস্পরিক বদলি হয়ে দ্রুত উপজেলা ত্যাগ করেছেন। এমতাবস্থায়, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সাধারণ কৃষকরা।

এ বিষয়ে অভিযুক্ত কৃষি কর্মকর্তা রাসেল সিকদারসহ তাদের সাথে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি অফিস আসা বন্ধ করে দেন এবং সাংবাদিকদের এড়িয়ে চলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com