শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২ বার

মৌলভীবাজারের কমলগঞ্জে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

আজ সকালে ঢাকা থেকে আসা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী হামহাম জলপ্রপাত ভ্রমণে যান। পথে একজন পর্যটক পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথের কারণে তারা ফিরে আসতে না পেরে সোমবার বিকেল ৫ টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অন্যরা সুস্থ রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com