বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর তীরে আজ ৭ ই নভেম্বর শনিবার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় কোস্ট গার্ডের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযুক্তদের উক্ত আইনে মোট চার লক্ষ টাকা জরিমানা করা হয়।
সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহাল ছাড়া অন্যান্য যেকোন স্থান থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বালু উত্তোলন করা এবং মাটি কাটা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে আইনত দণ্ডনীয় অপরাধ। কারণ এতে পরিবেশের ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি সাধন হয়।
সবাইকে আইন মেনে চলার জন্য এবং পরিবেশের ও দেশের ক্ষতি সাধন করা হতে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল সদর, বরিশাল।