বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫১ বার

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহি বাস, পরিবহন ও রিকসারর ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক মোশারফ হোসেন (৬০) ঘটনাস্থলেই নিহত হয়েছে।

নিহত মোশারফ উজিরপুরের জয়শ্রী এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরো কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের জয়শ্রী সাজু পাম্পের সামনে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস ও বরিশালগামী সেবা নামের একটি বাসের সংঘর্ষ হয়।

এসময় বিএমএফ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ব দিয়ে যাওয়া রিক্সার ওপর ওঠে যায়। এতে রিকসা চালক মোশারফ ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় দুই বাস ও রিকসার যাত্রীসহ কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে। আহতদের উজিরপুর ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com