বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫১ বার
আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমানের, অতঃপর...

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘিরে চলমান ছাত্র আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় টালিউড-বলিউডসহ দেশটির বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকারা তাদের মত প্রকাশ করেছেন। গত ২২ জুলাই বলিউড তারকা সালমান খান ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে একটি পোস্ট দেন। পরদিন বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে আরেকটি পোস্ট দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানান তারকা।

এছাড়াও এ অভিনেতা সমাজকর্মী সোনম ওয়াংচুককেও অনশন ভাঙার অনুরোধ জানান। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন সালমান। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থীদের সমর্থন জানানোর মাত্র ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই আন্দোলনকারীদের বাড়ি ফেরার আহবান করেছেন তিনি।

বলিউড ভাইজান অবশ্য বিশেষ যুক্তিও দাঁড় করিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই কি তাহলে তার ভরসাস্থল? কেননা, তার ভরসায় ভর করেই অভিনেতার অনুরোধ, শিক্ষাগত দিক থেকে এবং নিরাপত্তার দিক থেকেও আমাদের দেশে শিক্ষার্থীদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ জন্য শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই এ ব্যাপারে টুইট করেছেন। আমি নিশ্চিত প্রশ্নপত্র ফাঁসের জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তিনি। এ জন্য শিক্ষার্থীদের কাছে অনুরোধ, অনুগ্রহ করে আপনারা নিজ বাড়িতে ফিরে যান এবং মা-বাবার সঙ্গে থাকুন।

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি নরেন্দ্র মোদির বার্তায় আত্মবিশ্বাসী সালমান খান। কিন্তু প্রধানমন্ত্রীর কোন বার্তায় এত ভরসা পেলেন তিনি? সরকারপ্রধান বলেন, শিক্ষার্থীদের থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছুই নেই। তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপস করবে না সরকার। দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

এর আগে গত ২২ জুলাই রাতে সালমান খান বলেছিলেন, আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। কিন্তু শেষপর্যন্ত যে সহিংস রূপ নিলো, তা দুঃখজনক। এতে যারা আহত হয়েছেন, সেসব শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি। প্রশ্নপত্র ফাঁস মূলত শিক্ষাব্যবস্থার এক অত্যন্ত গুরুতর সমস্যা। তবে আনন্দ পাচ্ছি যে, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে আমাদের শিক্ষার্থীরা একত্র হয়েছে এবং তাদের পাশে অভিভাবকরা দাঁড়িয়েছেন। তাদের দৃঢ় অবস্থান সত্যিই প্রশংসনীয়। কঠোর পড়ালেখা করে ভবিষ্যৎ গড়ার পাশাপাশি একটি উন্নত ও শিক্ষিত ভারত গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের এই নিষ্ঠা, আন্তরিকতা ও আগ্রহ সত্যিই প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com