শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে

আনন্দবার্তা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৪ বার

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ৪৮ দলের এই বিশাল মহাযজ্ঞে ‘জে’ গ্রুপে স্থান পেয়েছে লিওনেল মেসির দল। দীর্ঘ প্রতীক্ষার পর আলবিসেলেস্তেদের জন্য চূড়ান্ত হয়েছে বিশ্বকাপ যাত্রার সময়সূচি।

আগামী ১১ জুন থেকে শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপের ২৩ তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে মাঠে নামার আগে ধৈর্য ধরতে হবে আরও কয়েকদিন।

জে গ্রুপে থাকা তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপপর্বের সব ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। ১৭ জুন প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) শুরু হবে খেলা।

আলবিসেলেস্তেদের গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে। ২২ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় আর্জেন্টিনার প্রতিপক্ষে অস্ট্রিয়া। আর ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এদিকে, বিশ্বকাপ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করেছেন। সেখানে মূল দলের বাইরে অতিরিক্ত ৭ জন খেলোয়াড়সহ ক্যাম্প করবেন মেসিরা। প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা ৬ জুন হন্ডুরাস ও ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে।

বৃহস্পতিবার (২৮ মে) লিওনেল মেসির নেতৃত্বে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন সদস্যকে নিয়েই এবারও শিরোপা ধরে রাখার মূল পরিকল্পনা সাজিয়েছেন তিনি। মেসির এটি হতে যাচ্ছে ষষ্ঠ বিশ্বকাপ।

বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করে আর্জেন্টিনা যদি পরবর্তী রাউন্ডে জায়গা করে নিতে পারে, তবে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে তাদের রাউন্ড অব ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে। শিরোপা ধরে রাখার এই মিশনে আলবিসেলেস্তেরা কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com