বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫২ বার

দূষণে ভরা একটি নদী একাই পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ভারতের ২১ বছর বয়সী তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিট্টু তাবাহি’ নামে পরিচিত তিনি। নদী পরিষ্কারের কাজ করার পর নেদারল্যান্ডসের একটি পরিবেশবিষয়ক এনজিও-তে কাজের প্রস্তাব পেয়েছেন।

ভারতের মধ্যপ্রদেশের রাজ্যের রাজগড় জেলার আজনার নদী একাই পরিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন সুরেন্দ্র। তার এ উদ্যোগের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নজরে আসে নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবিষয়ক সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বোয়ান স্লাটের। কাজ দেখে মুগ্ধ হয়ে সুরেন্দ্রকে নিজের প্রতিষ্ঠানে কাজ করার আমন্ত্রণ জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আজনার নদীর একটি অংশ প্লাস্টিকের বর্জ্য, শেওলা, কাদা ও নানা ধরনের আবর্জনায় ভরে গিয়েছিল। নদীর পাশে থাকা একটি স্থানীয় মন্দিরের আশপাশের পরিস্থিতিও ছিল অত্যন্ত নোংরা। দুর্গন্ধে এলাকাবাসীর ভোগান্তি হচ্ছিল।

এ অবস্থায় সরকারি কোনো উদ্যোগের অপেক্ষা না করে নিজেই নদী পরিষ্কারের সিদ্ধান্ত নেন সুরেন্দ্র। ২০২৬ সালের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে নদী পরিষ্কারের কাজে হাত দেন তিনি।

শুরুতে কয়েকজন বন্ধু তাকে সহযোগিতা করলেও পরে কাজটি প্রায় একাই চালিয়ে যেতে হয় তাকে। সাধারণ কিছু সরঞ্জাম ব্যবহার করে নদী থেকে হাতে হাতে বিপুল পরিমাণ আবর্জনা তুলে ফেলেন তিনি। এ কাজ করার সময় তার কাছে পর্যাপ্ত নিরাপত্তাসামগ্রীও ছিল না। এমনকি তিনি সাঁতারও জানতেন না। তবু দিনের পর দিন নদীতে নেমে প্লাস্টিক, কাদা, শেওলা ও অন্যান্য বর্জ্য পরিষ্কার করেন বিট্টু।

নদী পরিষ্কারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে নিজের সঞ্চয়ের টাকা ব্যবহার করেন বিট্টু তাবাহি। তবে এই কঠিন কাজের কারণে তার স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে। নদী পরিষ্কারের সময় তার শরীরের বিভিন্ন অংশে সংক্রমণ দেখা দেয় এবং ত্বকে চুলকানির সমস্যায় ভুগতে হয়। কাজ করার সময় কয়েকবার সাপের মুখোমুখিও হন তিনি।

সুরেন্দ্র একটি সাধারণ পরিবারের সন্তান। তিনি বাবা-মায়ের সঙ্গে থাকেন এবং বর্তমানে স্নাতক পর্যায়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com