শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বাউফলে ব্রিজের সাথে বাল্কহেডের ধাক্কাঃ শরীর থেকে মাথা বিচ্ছিন্ন শ্রমিকের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার

একটি আয়রন ব্রিজের ঝুলন্ত ভীমের সাথে বাল্কহেডের ধাক্কা লেগে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে সাকিব হোসেন(২৩) নামের এক বালুকাটা শ্রমিকের। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মিয়ার খালের এ ঘটনা ঘটেছে। নিহত সাকিবের বাবার নাম কবির হোসেন। তার বাড়ি একই উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ওই বাল্কহেটের আরেক শ্রমিক জাহিদুল গাজী জানান, তারা দেওপাশা বাজারের বালু ফেলে যাওয়ার পথে কাছিপাড়া মিয়ারখালের ব্রিজের কাছে গিয়ে অতিজোয়ারের চাপে বাল্কহেটটি নিয়ন্ত্র হারিয়ে ব্রিজের ঝুলন্ত ভীমের সাথে গিয়ে ধাক্কা লাগে এতে সাকিবের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জাহিদুলের বাড়ি পটুয়াখালীর ছোটবিঘাই গ্রামে। তার বাবার নাম হাবিব গাজী। বাল্কহেটের মালিকের নাম মিজানুর রহমান । তারা বাল্কহেটটি ভাড়ায় এনে বালু কাটেন।

খবর শুনে বাউফল থানার এসআই সোহেল ও কালাইয়া নৌঁফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন।

বাউফল থানার ওসি (তদন্ত) আকিুল ইসলাম ঘনার সত্যতা স্বীকার করে বলেন, “ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে বাউফল থানার পুলিশ ও কালাইয়া নৌঁফাড়িরর পুলিশ অবস্থা করছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com