শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫২ বার
ফাইল ফটো

বরিশালে চিকিৎসকের অবহেলার কারণে ঝুমুর আক্তার (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) নগরীর আমানগঞ্জ এলাকার রেড ক্রিসেন্ট হাসপাতালে এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবারের দাবি।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর ভাটিখানা সেকশন এলাকার বাসিন্দা মো. রনি হাওলাদার তার অন্তঃসত্ত্বা স্ত্রী ঝুমুর আক্তারকে চিকিৎসক উর্মির পরামর্শে সিজারিয়ান অপারেশনের জন্য বৃহস্পতিবার সকাল প্রায় ১১টায় রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করেন।

নিহতের স্বামীর অভিযোগ, হাসপাতালে ভর্তির পর দায়িত্বরত চিকিৎসক ডা. আতাউল্লাহ আক্তার রোগীর শারীরিক অবস্থা যথাযথভাবে মূল্যায়ন করেননি।

তার দাবি, ভর্তির সময় ঝুমুর আক্তারের রক্তচাপ ছিল ২২০/১০০ হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বিকেলের শিফটে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মৃত্তিকাও রক্তচাপ পরীক্ষা না করে অপারেশনের জন্য অপেক্ষা করতে বলেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, দীর্ঘক্ষণ অপেক্ষার একপর্যায়ে বিকেল প্রায় ৫টার দিকে ঝুমুর আক্তারের খিঁচুনি শুরু হয়। পরে তিনি মারা যান।

নিহতের স্বামী মো. রনি হাওলাদার দাবি করেন, দায়িত্বরত চিকিৎসকদের অবহেলার কারণেই তার অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে রেড ক্রিসেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ এবং অভিযুক্ত চিকিৎসকদের বক্তব্য পাওয়া যায়নি।

তথ্য : সংগৃহীত

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com