বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে দায়িত্বভার হস্তান্তর কর্মশালা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮ বার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী জেলা ইউনিট কর্তৃক বিভিন্ন কমিউনিটি ইউনিট পর্যায়ে কর্মসুচির দায়িত্বভার হস্তান্তর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মল্লিকা রেস্তোরার পার্টি সেন্টারে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।

পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী রেড ক্রিসেন্ট কার্যনির্বাহী সদস্য ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান সবিরসহ বিভিন্ন উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ।

পরে পটুয়াখালী কলাপাড়া উপজেলার ২টি ইউনিয়নের ৪টি কমিউনিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়।

কমিউনিটিগুলো হলো ধানখালী ইউনিয়নের লোন্দা ও পশ্চিম ধানখালী এবং লালুয়া ইউনিয়নের পশুরবুনিয়া ও চরচান্দুপাড়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com