

কুমিল্লার রতনপুরে বাসের চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় বাসচাপায় ইসিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় রতনপুর বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন পরিচয়ন জানা যায়নি। তিন জনই ঘটনাস্থলেই মারা যায়।
লালমাই ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: আনিস জানান, নোয়াখালী থেকে কুমিল্লাগামী শাহ আলী সুপার পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে একটি ইসিবাইককে চাপা দিলে এক নারীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও একজন গুরুত্বর আহত হন। উল্টো পথে আসা ইসিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, এ দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুত্বর আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।