মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৪ বার

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে তিশিগাড়ী এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ সদস্যের ডাকাত দলটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে আটক করা হয়। তবে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

আটকৃতদের কাছ থেকে একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, দুটি বার্মিজ চাকু, একটি কাটার, একটি রেঞ্জ এবং ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ ও নন্দীগ্রাম এলাকায় সংঘটিত একাধিক ডাকাতির সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com