শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

গণভোটের রায় কার্যকর না হলে সরকারও বৈধ নয়; বরিশালে আমিরে জামায়েত ড. শফিকুর রহমান

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭ বার

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে কিংবা তা উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হলে তা দেশের মানুষ মেনে নেবে না এবং এর ফলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে। জামায়াতের আমির আরও বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, সরকারকে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে; অন্যথায় ঢাকার মহাসমাবেশ থেকে সরকারকে তা মানতে বাধ্য করা হবে। তিনি আরও বলেছেন, গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে।

শনিবার বিকেলে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ঢাকা থেকে সড়ক পথে ভাঙা পর্যন্ত আসার পর যখন ভাঙা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হলাম, তখন দেখি ভাঙার পরেই ভাঙা রাস্তা শুরু হয়েছে। একটি বিভাগীয় মহাসড়কের দুই লেনের রাস্তা তাও আবার বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো।

তিনি বলেন, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ককে ছয়লেন করতে হবে। অথচ সরকার ও দক্ষিণাঞ্চলের সরকারি দলের এমপিরা এ ব্যাপারে কেউ কথা বলছেন না। কেন তারা জোরে আওয়াজ তোলেন না। এছাড়া ভোলা বাংলাদেশের অংশ, কেন ভোলা সবদিক থেকে বিচ্ছিন্ন থাকবে। কেন ভোলা-বরিশাল সেতু হবেনা। এই সবকিছুর জবাব আমরা সরকারের কাছ থেকে জানতে চাই। বরিশালবাসী রেল লাইনের গল্প শুনেছেন চোখে দেখেননি। কি অপরাধ বরিশালবাসীর। এখানে রেল লাইনও দিতে হবে। বরিশালকে বঞ্চিত রেখে আল্লাহর কসম কোনধরনের সুষম উন্নয়ন হবেনা।

বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমি বুকে ধারন করি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোনধরনের বৈষম্য থাকবেনা। অথচ তারা যখন মেকানিজম করে ক্ষমতায় গেলেন তখন তারা গণভোটের কথা ভুলে গেছেন। সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, জনগনের সাথে আর কতো ছলচাতুরি ও ধোকা দিবেন, পরিনতির জন্য তৈরি থাকুন।

হুশিয়ারী উচ্চারন করে আমিরে জামায়াত বলেন, জনগন আসল ফ্যাসিবাদকে যখন পাত্তা দেয়নায়, সেখানে আপনারা কিছুই করতে পারবেন না। কারণ আপনারা আসল ফ্যাসিবাদের ধারেকাছেও যেতে পারবেন না।

সরকার জাতির সাথে বিশ্বাস ঘাতককা করছে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, আমাদের সাফ কথা, গণভোট না থাকলে সরকারকেও মানা হবেনা। ২৪-এর আন্দোলনের শ্লোগানের মতো রক্ষে আগুন লাগাবেন না। ৭১ এর মর্যাদাও থাকবে, ২৪ এর বীরদেরও রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, গণভোটের গণরায় সরকারকে মানতেই হবে। যারা গণরায় মানেনা, তারা গণতন্ত্রের শত্রু।

তিনি আরও বলেন, বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে না নিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা, শপথ গ্রহণ করা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর করা। গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার করা হলে সংকটের সমাধান হবে। তা না হলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোট ব্যর্থ হলে, জনগণও আপনাদের ব্যর্থ করে দিবে। আমরা রাজপথে যেতে চাই না। কিন্তু আপনারা আমাদের ধীরে ধীরে রাজপথে ঠেলে দিচ্ছেন। এই প্রজন্মের পরীক্ষা নেবেন না। তার ইতোমধ্যে পরীক্ষা দিয়েছে, তারা বিজয়ী হয়েছে। গণভোটের গণরায় মানতেই হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশে বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন-লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দরা সমাবেশে বক্তব্য রাখবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com