বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭০ বার

জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

শনিবার সকালে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে তিনি এই কথা বলেন।
এসময় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ড. লোকমান হাকিম, বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সিভিল সার্জন ডা.মঞ্জুর ই ইলাহী, বিসিসি প্রধান প্রকৌশলী হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশার সহ বরিশাল সিটি কর্পোরেশন এর বিভিন্ন শাখার কর্মকর্তা,কর্মচারী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com