রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার
oplus_6291456

বরিশাল নগরীর হাজী মোহাম্মদ মহসিন মার্কেটে কথিত ভুয়া কমিটির পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রতিবাদ করায় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহানুর রহমান সুমনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হাজী মোহাম্মদ মহসিন মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ৬৭ নম্বর স্টলের ব্যবসায়ী সোহানুর রহমান সুমন। তিনি জানান, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহসিন মার্কেট এলাকায় কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়।

সুমনের অভিযোগ, সোহাগ, জাহাঙ্গীর, সেলিম, খোকন, শিপনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন ব্যক্তি তাকে রড দিয়ে আঘাত করেন এবং দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেন। এতে তার মাথা, ডান কান ও মুখমণ্ডলে আঘাত লাগে বলে তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে সুমন বলেন, কিছু ব্যক্তি মহসিন মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে একটি কথিত কমিটিকে বৈধ কমিটি হিসেবে দাবি করছেন। ওই কমিটির নামে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ কাজে বহিরাগতদের ব্যবহার করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তিনি।

তিনি দাবি করেন, মার্কেটের ব্যবসায়ী সমিতির সদস্যপদ ও কমিটিতে পদ পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। তার অভিযোগ, কথিত কমিটির সভাপতি হিসেবে রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আহমাদুল্লাহ খোকন নিজেদের পরিচয় দিলেও তাদের নামে মহসিন মার্কেটে কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই।

এছাড়া সোহাগ নিজেকে কথিত কমিটির সাংগঠনিক সম্পাদক দাবি করছেন উল্লেখ করে সুমন বলেন, তিনি মার্কেটে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন। তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যবসায়ীদের ওপর প্রভাব বিস্তার বা অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে কি না, তা তদন্তের দাবি জানান তিনি।

সুমনের আরও অভিযোগ, সম্প্রতি তার ও বৈধ ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে মানববন্ধন করে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে। এসব বক্তব্যের মাধ্যমে তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মহসিন মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. শাহাদাত হোসেন সাঈদের ভিটি ভাড়া দেওয়া একটি আবাসিক হোটেল নিয়েও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুমন। তিনি দাবি করেন, ওই প্রতিষ্ঠানে অবৈধ কার্যক্রমের অভিযোগে প্রশাসন প্রায় পাঁচ মাস আগে ব্যবস্থা নিয়েছিল এবং বর্তমানে প্রতিষ্ঠানটি স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করছে। কোনো যাচাই-বাছাই ছাড়া তাকে ওই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে বক্তব্য দেওয়া ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।

সুমন জানান, গত ৭ জুন ২০২৬ তারিখে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার তার কমিটিকে অনুমোদন দিয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি নিজেকে আইন মেনে চলা একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি মহসিন মার্কেটে কথিত কমিটির বৈধতা যাচাই, অবৈধ রশিদ ছাপিয়ে অর্থ আদায়ের অভিযোগ তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, ব্যবসায়ীদের ভয়ভীতি ও হুমকি বন্ধ এবং তার বিরুদ্ধে করা অভিযোগগুলোরও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সুমন বলেন, “মহসিন মার্কেট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। বৈধভাবে ব্যবসা করা ব্যবসায়ীদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। কোনো ধরনের চাঁদাবাজি, ভয়ভীতি কিংবা পেশিশক্তির মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা মেনে নেওয়া হবে না।”

তিনি প্রশাসনের কাছে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তে তার বক্তব্যের কোনো অংশ অসত্য প্রমাণিত হলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নেবেন। একই সঙ্গে তার বিরুদ্ধে করা অভিযোগগুলোরও তদন্তের আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com