মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

পটুয়াখালীতে পালিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৯৮ বার

বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।

শুক্রবার (১৯আগস্ট) বেলা ১১ টায় পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়ায় আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

আলোচনা সভায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জী, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে ধর্ম যার যার উৎসব সবার, তাই জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকল উৎসবে সবাই অংশগ্রহন করবে এতে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুট থাকবে বলে মন্তব্য করেন আলোচকরা।

হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানমালার শুরু হয়। শোভাযাত্রাটি শহরের পুরাতন আখড়া বাড়ি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com