মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশাল ক্যাথলিক ডাইওসিসের ধর্মগুরু ও প্রতিনিধিদের সাথে বিসিসির প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৮ বার

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশাল ক্যাথলিক ডাইওসিসের ধর্মগুরু ও প্রতিনিধিদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

নগরীর সদর রোডস্থ বিশপ’স হাউজ হলরুমে আয়োজিত এই সভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল ক্যাথলিক ডাইওসিসের ধর্মপাল বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, ভিকার জেনারেল ফাদার লরেন্স লেকাভালি গমেজ, কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী এবং উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার নিকোলাস লিটন টলেন্টিনু সিএসসি।

সভায় বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিসিসি প্রধান আইন কর্মকর্তা অ্যাডভোকেট শাহ্ আমিনুল ইসলাম আমিন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সদস্য জিয়াউল ইসলাম সাবু, মহানগর বিএনপি নেতা কামরুল হাসান রতন এবং দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানসহ ডাইওসিসের বিভিন্ন ব্রাদার ও সিস্টারগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বরিশালের সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com