শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

পটুয়াখালীতে ২১৯ ইমাম ও মুয়াজ্জিন পেলো ঈদ উপহার  

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৬০ বার

পটুয়াখালী পৌর এলাকার সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের মধ্যে ঈদ শুভেচ্ছা ও সম্মানী প্রদান করা হয়েছে। ১৫ এপ্রিল শনিবার সকালে পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সম্মানি প্রদান করেছেন পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ। এসময় ১১৮ জন ইমামকে ৫০০০ করে ও ১০১ জন মুয়াজ্জিমকে ৩০০০ করে মোট ২১৯ জনকে ৮ লক্ষ্য ৯৩ হাজার টাকা সম্মানি প্রদান করা হয়।

খন্দকার ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র মহিউদ্দিন আহমেদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে পটুয়াখালী পৌরসভার সচিব মাসুম বিল্লাহ, পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পৌর কাউন্সিলর ফারুক মৃধা, দেলোয়ার হোসেন, নিজামুল হকসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, সমাজের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে খতিব ও ইমাম সাহেবদের ভূমিকা অতন্ত্য গুরুত্বপূর্ণ। তাই বর্তমান বৈশ্বিক সংকটের তাদের জন্য একটা সুন্দর ঈদ উপহার দিতে কিছু ঈদভাতা প্রদান করে তাদের পাশে দাঁড়িয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com