শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৯ বার

বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের সাতটি গ্রাম মেঘনার ভয়াবহ ভাঙন হুমকিতে পড়েছে।

ইতিমধ্যে কয়েক হাজার ঘর-বাড়ি, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাজার হাজার একর ফসলি জমি বিলীন হয়েছে। কিন্তু ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় বর্তমানের ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে।

পৈত্রিক ভিটেমাটি এবং ঘর-বাড়ি রক্ষার দাবি জানিয়ে সরকারের সু-দৃষ্টি কামনা করেছেন শত শত নারী-পুরুষ এবং তাদের সন্তানরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের অরাকুল গ্রামের মেঘনা নদীর তীরে মানববন্ধনে করেন তারা।

এসময় তারা মেঘনার ভাঙন রোধে সরকার প্রধানসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।

হিজলা গৌরব্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ফরিদ উদ্দিন বেপরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলার বড়জালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক স ম হুমায়ূন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল মতিন তালুকদার, সদস্যসচিব আমির বাঘা, বিএনপি নেতা স ম ফারুক, উপজেলা ছাত্রদল আহবায়ক মো. মহসিন সিকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন হিজলা গৌরব্দী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আলম শরীফ, হুমায়ূন তালুকদার, জসিম সিকদার, আব্দুল মাজেদ আকন, আলমগীর ফকির, নূর মোহাম্মাদ সরদার, বিএনপি নেতা ফারুক ফরাজি, আলাউদ্দিন বাবুর্চি, ধলু মোল্লা, জসিম মেম্বার, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মোস্তফা সিকদার, আলতাফ হোসেন জমদ্দার ও কামাল মাঝি প্রমুখ।

মানববন্ধনে অরাকুল গ্রামের বাসিন্দা মো. সালাউদ্দিন মাঝি বলেন, পিতা-মাতার পৈত্রিক ভিটেমাটি আজ বিলীন হওয়ার পথে। মেঘনায় বাড়ী-ঘর হারিয়ে গেলে শেষ জীবনে কোথায় গিয়ে দাঁড়াবো?

তিনি সরকারের নিকট ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি রাতের আধারে মাটি ও বালু কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব এ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন বলেন, মেঘনার করালগ্রাস থেকে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম, বংশ পরম্পরায় লড়াই করে যাচ্ছি। এই লড়াই থামছেই না। এখনো নদীর তীরের বসবাসকারীরা ঘর-বাড়ী ভেঙে সরিয়ে নিচ্ছে। একদিনের নয়, এই দৃশ্য দীর্ঘদিনের। প্রকৃতির সাথে লড়াই করে আমাদের বাঁচতে হচ্ছে।

তিনি আরও বলেন, সবচেয়ে আশ্চার্যের বিষয় হচ্ছে- “মেঘনায় বিলীনের পর সেই জায়গায় যখন চর জাগে, সেখানে জমির প্রকৃত মালিকরা যেতে পারেনা”। পাশ্ববর্তী লক্ষীপুর, শরিয়তপুর ও চাঁদপুর জেলার লাঠিয়ালরা ভোগদখল করে।

দেওয়ান মনির বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে বরিশালের জনসভায় ওয়াদা করেছেন ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com