সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

কলাপাড়া আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, ৫০জনকে আসামি করে মামলা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৯৮ বার

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের কুমারপট্টি দলীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বোমা বিস্ফোরণ ও সাতটি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ৫০ ব্যক্তিকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আলী শুক্রবার সন্ধ্যায় এ মামলাটি করেন।

মামলায় বলা হয়েছে, কলাপাড়ায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের সড়কে বৃহস্পতিবার রাতে দূর্বৃত্তরা ককটেল বোমা বিস্ফোরণ করেছে। ইটপাটকেল নিক্ষেপ করে অফিসের জনালা ভাংচুর করা হয়েছে।

ইউসুফ আলী এ ঘটনার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন।

কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com