রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

কলাপাড়ায় সরকারি খাস জমি ভাড়া দিয়ে শুটকির জেলেদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৬৮ বার

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি খাস জমি ভাড়া দিয়ে দরিদ্র জেলেদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নিজামপুরের বাসিন্দা হান্নান হাওলাদারসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

আন্ধারমানিক নদীর তীর ঘেঁষে নিজামপুরসহ কয়েকটি গ্রামের জেলেরা প্রতি বছর এ মৌসুমে মশারী নেটের উপর এক ধরনের গুড়া চিংড়ি রোদে শুকিয়ে শুটকি করে আসছে। এজন্য নদীর তীরে চরভূমিসহ কৃষি জমি ব্যবহার করে জেলেরা।

ব্যক্তিমালিকানা জমির মালিকদের ভাড়া দিতে হয়। দুই বিঘা জমির জন্য অবস্থান ভেদে এক মৌসুমে ৪০ থেকে ৮০ হাজার টাকায় ভাড়া নেয় জেলেরা। কিন্তু চরের খাস জমি ব্যবহার করতে স্থানীয় হান্নান হাওলাদার গংদের টাকা দিতে হয়।

রোববার কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়েছে।
মহিপুরের সেরাজপুর গ্রামের বাসিন্দা পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছগির খান এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেছেন।

তিনি জানান নিজামপুর মৌজার এস এ ৩০৪ নং খতিয়ানের পাঁচ একর জমির থেকে তিনি দুই একর জমি কেনার জন্য বায়না করেছেন। অপরদিকে ওই জমি বিএস জরিপে সরকারের খাস খতিয়ান ভুক্ত করা হয়েছে। জমিতে জেলা প্রশাসকের সাইনবোর্ড দেয়া হয়েছে।

এ জমির মালিকানা নিয়ে তরিপউল্লা নামের এক ব্যক্তির ওয়ারিশরা আদালতে মামলা করেছেন। এ জমিতে সাধারণ জেলেরা শুটকি প্রক্রিয়াজাত করলে হান্নান হাওলাদার গংদের মোটা অংকের টাকা দিতে হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত হান্নান হাওলাদার জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই জমি তার জমির মুখশা। খাস জমি। তিনি নিজে শুটকি করতে ব্যবহার করছেন। সগির খান ওই জমি দখল করতে গিয়েছিলেন। ব্যর্থ হয়ে এখন অন্যের নামে বদনাম রটাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com