রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

নারী কৃষকদের মানববন্ধন সংবাদ সম্মেলন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৯ বার

কৃষিতে নারীর অধিকার ও বাস্তবতা এবং নারী কৃষকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কলাপাড়ায় অর্ধশতাধিক নারী কৃষক সংগঠনের নেত্রী মানববন্ধন সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় নারী কৃষক সংগঠন এসব কর্মসূচি পালন করে।

এর আগে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়র তৌহিদুর রহমান মিলনায়তনে নারী কৃষক সংগঠনের নেত্রীরা সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক নেত্রী খাদিজা বেগম, মোসাম্মৎ হেপী, শিল্পী ও মাহফুজা বেগম।

লিখিত বক্তব্যে কলাপাড়া উপজেলায় গ্রামীণ পর্যায়ের প্রকৃত নারী কৃষকের তালিকা তৈরি, নারী কৃষকের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আদায়ে ২০১৮ সালের কৃষি নীতিসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় নারী কৃষক সংগঠকরা কৃষকদের জন্য স্থায়ীত্বশীল পানি ব্যবস্থাপনা কার্যকর করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com