শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

সোনাদিয়ায় গড়ে উঠা অবৈধ চিংড়ি ঘোনায় অভিযান ‍: ৩ স্থাপনা উচ্ছেদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১০৭ বার

মহেশখালীর সোনাদিয়া দ্বীপে অবৈধভাবে গড়ে ওঠা চিংড়ি ঘোনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে।

১৭মে ( সোমবার) এ অভিযানে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, মহেশখালী থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা।

অভিযানে ঘটিভাঙা এলাকায় তিনটি অবৈধ চিংড়ি ঘোনা ও একটি সুইচগেট গুঁড়িয়ে দেওয়া হয়।

তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দখলদার ও শ্রমিকরা পালিয়ে যায়। অভিযান চলাকালে একটি গামবোট, একটি মোটরসাইকেল, একটি সোলার প্যানেল ও ধারালো দা জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হেদায়েত উল্লাহ জানান, বিচ্ছিন্ন সোনাদিয়া দ্বীপে পরিবেশবিনাশী অবৈধ দখল রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এটি আদালতের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়িত হয়েছে। বন বিভাগকে মামলার জন্য অনুরোধ জানানো হয়েছে। অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, আমরা সোনাদিয়ার মতো পরিবেশ সংবেদনশীল এলাকায় দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। জাতীয় স্বার্থে বনাঞ্চল রক্ষা ও জলজ সম্পদের টিকিয়ে রাখতে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে।

সোনাদিয়া এলাকার বাসিন্দা আবু তাহের বলেন, চিংড়ি ঘোনা করার জন্য বন কেটে ফেলা হচ্ছে। এতে মাছ, কাঁকড়া আর পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই অভিযান আমাদের জন্য আশার আলো।

স্থানীয় আরেক কৃষক রুহুল আমিন বলেন, “এই দ্বীপ আমাদের বাপ-দাদার ভিটা। অবৈধ দখলদারদের কারণে আমরা জমিতে যেতে পারি না। প্রশাসনের অভিযান চালানোটা খুবই দরকার ছিল।” প্রসঙ্গত, সোনাদিয়া দ্বীপ মহেশখালীর মূল ভূখণ্ড থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে।

জোয়ারের সময় ছাড়া সেখানে যাতায়াত অত্যন্ত দুরূহ হওয়ায় নিয়মিত অভিযান চালানো সম্ভব নয়। দাবি উঠেছে, সোনাদিয়া দ্বীপে একটি স্থায়ী বিট অফিস স্থাপন করে বন রক্ষা ও দখল প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com