বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ভারতের দমদম বিমানবন্দরে বিমানের ভিতর থেকে উদ্ধার হলো জ্যান্ত সাপ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৫২ বার

ভারতের দমদম বিমানবন্দরে বিমানের ভিতর থেকে উদ্ধার হলো জ্যান্ত সাপ। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও বিমানকর্মীদের মধ্যে। পরে বন দফতরকে খবর দিলে তারা সাপটিকে উদ্ধার করেন। বিমানের ভিতরে সাপ কোথা থেকে এলো তা এখনো জানা যায়নি।

 

দমদম বিমানবন্দরে বন্যপ্রাণির উপদ্রব নতুন কিছু নয়। আকাশে পাখি, মৌমাছি, মাটিতে শিয়ালের উপদ্রব রুখতে আগেই ব্যবস্থা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এবার উপদ্রবের নতুন নাম সাপ।

 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা২৪ মিনিটে ছত্তিসগড়ের রাজধানী রায়পুর থেকে দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান সংস্থা ইন্ডিগোর উড়ান। এরপর বিমানটির উড়ে যাওয়ার কথা ছিল মুম্বাইয়ে। সেই অনুযায়ী বিমানের পণ্যবাহী প্রকোষ্ঠে পণ্য বোঝাই করতে গিয়ে আঁতকে ওঠেন বিমানবন্দরের কর্মীরা।

 

তারা দেখেন, সেখানে রয়েছে বিশাল এক সাপ। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৎক্ষণে বিমানে উঠে পড়েছেন যাত্রীরা। নিরাপত্তার খাতিরে তাদের বিমান থেকে নেমে যেতে বলা হয়। এরপর খবর দেওয়া হয় বনদফতরে।

 

বিধাননগর বনদফতরের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করেন। সঙ্গে বিমানে তল্লাশি চালান তারা। জীবাণুমুক্ত করা হয় বিমানটিকে। অন্য বিমানে মুম্বাই পাঠানো হয় যাত্রীদের। কিন্তু বিমানের ভিতরে সাপ এলো কোথা থেকে?

 

বিশেষজ্ঞদের অনুমান, সাপটি আগে থেকেই বিমানের মধ্যে ছিল। অনেক সময় বিমান ব্যবহার না হলে পার্কিংয়ে রাখা হয়। সেজন্য সমস্ত বিমান সংস্থার নির্দিষ্ট জায়গা ভাড়া নেওয়া থাকে। অন্য কোনও বিমানবন্দরে বিমানটি যখন পার্কিংয়ে ছিল তখন কোনও ভাবে বিমানের ভিতরে ঢুকে পড়ে সাপটি। অথবা আগেই কোনও বস্তায় লুকিয়ে ছিল সেটি। বিমান উড়ানের সময় বেরিয়ে পড়ে। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com