মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বাঙ্গালী জাতিকে কোন অপশক্তিই দাবিয়ে রাখতে পারবে না-এমপি শাওন

মো. ফরিদ উদ্দিন, লালমোহন
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪২৮ বার

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।

আর দেশ স্বাধীন না হলে আমরা বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না।বাঙালি জাতিকে কোন অপশক্তিই দাবিয়ে রাখতে পারবে না, তা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে গড়ে উঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলার লালমোহনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে দিবসটির প্রথম প্রহরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও রেলিতে অংশগ্রহণ করেন এমপি শাওন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহিরুল ইসলাম হাওলাদার, সহ-সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুনসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com