শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

পুকুরে পড়ে শিশুর মৃত্যু; হাসপাতালে স্বজনদের বিক্ষোভ

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৯৭ বার

ঝালকাঠি পৌর এলাকার বাসন্ডা কায়েদ সরণীতে আবুল হোসেনের বাড়ির পুকুরে পরে মারা গেছে ২ বছরের কণ্যা শিশু তায়েবা আক্তার।

 

রোববার দুপুরে মায়ের সাথে পার্শবর্তী আবুল হোসেনের বাড়িতে বিয়ে খেতে যায় শিশু তায়েবা। দেরটার দিকে মেয়েকে খুজে না পেয়ে দিশেহার হয়ে যায় মা ডালিয়া বেগম। পরে ঐ বাড়ির পুকুরে ভেসে থাকতে দেখে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর ২ টায় শিশুটিকে মৃত ঘোষনা করেন।

 

পরে শিশুটিকে বাসন্ডা এলাকার গাউসুল আযম দরবার সড়কের বাড়িতে নিয়ে আসা হয়। কিছুক্ষন পরে শিশুটি খিচুনী দেয় এবং চোখ মেলে তাকায়। স্বজনরা আবারও শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে যায়। ততক্ষনে হাসপাতালের ডিউটি ডাক্তার পরিবর্তন হয়।

 

ঐ চিকিৎসক রোগীর স্বজনদের বলেন, ৩০ মিনিট আগে শিশুটি মারা গেছে। এরপর উত্তেজিত এলাকাবাসী ও স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসার অবহেলার অভিযোগ করেন।

 

হাসপাতালে উপস্থিত ওয়ার্ড কাউন্সিলর মালা বেগম পরিস্থিতি নিয়ন্ত্রন করেন এবং শিশুটিকে এ্যাম্বুলেন্স যোগে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

সেখানের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করার পর বিকেল ৫ টায় নিহত তায়েবা’কে বাড়িতে নিয়ে আসে স্বজনরা।

 

ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসিবুর রহমান আনন্দবার্তা’কে বলেন, দুপুর সোয়া ৩ টায় বাচ্চাটিকে হাসপাতালে আনাহয়। তার আনুমানিক ৩০ মিনিট আগেই বাচ্চাটি মারা গেছে। আমি অক্সিজেন দিয়ে চেষ্টা করেছি। এর আগে দুপুর ২ টায় যখন আনা হয়েছিলো তখন আমার ডিউটি ছিলো না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com