শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

পটুয়াখালীতে ব্যর্থ প্রেমের আরেক বলি অয়ন দাস, অতঃপর আত্নহত্যা

মোঃ ফরিদ উদ্দিন, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৬৬৩ বার
প্রেমিকার বিয়ের খবরে মায়ের কপালে চুমু খেয়ে পটুয়াখালীতে অয়ন দাস (২১) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (২০ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সেস কোয়ার্টারে এই ঘটনা ঘটে।
অয়ন দাস বরিশালের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো। রংপুরের কাউনিয়া উপজেলার মৃত শুকদেব কুমার দাসের ছেলে অয়ন। তার মা অঞ্জনা রানী পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স। সে সুবাদে হাসপাতালের নার্সেস কোয়ার্টারে থাকতো তারা।
অঞ্জনা রানী বলেন, সারাদিন বাসায় শুয়ে ছিল অয়ন। বিকালে আমার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাইরে যায়। কিছুক্ষণ  পর বাসায় ফিরে আমার কপালে চুমু খেয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি। পরে প্রতিবেশীদের ডাকলে দরজা ভেঙে রুমে ঢুকে দেখি ফ্যানে ঝুলছে অয়ন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অয়ন দাসের বন্ধু সজল বলেন, “কলেজের এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। এ নিয়ে ছাত্রীর পরিবারে ঝামেলা হয়। পরে অন্যত্র বিয়ে ঠিক হওয়ার কথা অয়নকে জানায় ঐ ছাত্রী। এতে মানসিকভাবে ভেঙে পড়ে অয়ন। গত কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিল। কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে অয়নকে বাসায় নিয়ে যান তার মা। সকালে অয়ন ফোন করে আত্মহত্যা করবে বলে জানায়। কিন্তু সত্যিই আত্মহত্যা করবে, তা আমরা বুঝতে পারিনি।”
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, পরিবার জানিয়েছে প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্র আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com