বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা

সুনান বিন মাহবুব, পটুয়াথালী
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৮৭ বার

দৈনিক খোলাকাগজ পত্রিকার দুমকি সংবাদদাতা মোঃ সাইদুর রহমান খান সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানি মূলক মামলার শিকার হয়েছেন। গত ৫ মার্চ শনিবার দুমকি থানার এসআই মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে দুমকি থানায় এজাহার দাখিল করেন।

দুমকি থানা মামলা নং ০৪।

স্থানীয় সংবাদকর্মী, প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন ভিডিও ফুটেজ এ দেখা যায় গত ৫ মার্চ সকাল সাড়ে ৯ টায় দ্রব্য মূল্যের উর্ধ্ব গতির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশে অনান্য সংবাদ কর্মীদের সাথে সংবাদ সংগ্রহের জন্য উপজেলার জনতা কলেজ সংলগ্ন এলাকায় যান সাংবাদিক সাইদুর রহমান।

সমাবেশের এক পর্যায় বিএনপি ও যুবলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ সৃষ্টি হয় যা দেশের বহুলপ্রচারিত প্রায় সকল জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডায় প্রকাশিত ও প্রচারিত হয়েছে।

এ সংঘর্ষ চলাকালীন দেলোয়ার নামে একজন পুলিশ সদস্য আহত হয়। বিকালে এসআই মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে দুমকি থানায় একটি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন।

যে মামলায় সাংবাদিক সাইদুর রহমান কে আসামি করা হয়। এ ঘটনায় দুমকি এবং পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে, অনতিবিলম্বে সাইদুর রহমানের নাম মামলা হতে প্রত্যাহারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com