বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

চরিত্রকে ঠিক করে রাজনৈতিক পরিবেশকে উন্নত করতে হবে।”-এ্যাড. আফজাল হোসেন

মোঃ ফরিদ উদ্দিন, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৬১২ বার
“মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে প্রত্যেকে অন্তত তিনটি করে গাছ লাগাই, আমরা আমাদের পরিবেশ ও জীবন বাঁচাই”– এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ গোলাম সরোয়ার এর সভাপতিত্বে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেল এর সঞ্চালনায় রবিবার সকাল ১১ টায় এক বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, “কোনো দূর্নীতিবাজ, মদকাসক্তের সাপোর্ট আমি চাইনা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে ছিলো এবং আছে যেটা বিএনপি-জামাতকে করতে দেখা যায় না। তারা শুধু বড় বড় কথা বলে। তারা মানুষের পাশে দাঁড়ায় না। কিন্তু দুঃখের বিষয় কিছু অসৎ লোকের জন্য আজ নৌকার বদনাম হচ্ছে। তাই, বৃক্ষ রোপন করে প্রাকৃতিক পরিবেশ উন্নত করার পাশাপাশি আমাদের চরিত্রকে ঠিক করে রাজনৈতিক পরিবেশকেও উন্নত করতে হবে। “
বৃক্ষ রোপন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পটুয়াখালী পৌরসভার মেয়র জনাব মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হেসেন মিকি, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রুহুল, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য জনাব তছলিম সিকদার, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহিন মিয়া, পটুয়াখালী জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী আলী হোসেন, জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য সরদার সোহরাব হোসেন, পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য শাহনুর হক বেপারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং কৃষক লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিগন।
উল্লেখ্য, গত শুক্রবার (২৫ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন পটুয়াখালীতে আগমন করেন। তিনি শুক্রবার মির্জাগঞ্জ উপজেলায় যান এবং হযরত ইয়ার উদ্দিন খলিফার দরবার শরীফ মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ শেষে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বৃক্ষ রোপন করেন এবং নেতা-কর্মীদের খোঁজ-খবর নেন। শনিবার (২৬ জুন) তিনি দুমকি উপজেলায় যান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় অংশ গ্রহন শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন।
পটুয়াখালী সদর, দুমকি ও  মির্জাগঞ্জ উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, এই করোনা পরিস্থিতির মধ্যেও যে এ্যাডভোকেট আফজাল হোসেন পটুয়াখালীতে এসে বিভিন্ন উপজেলায় উপজেলায় গিয়ে বৃক্ষ রোপনে অংশ নিয়েছেন এবং নেতা-কর্মীদের খোঁজ-খবর নিয়েছেন তাতে তারা অত্যন্ত আনন্দিত। তারা আরো জানান, এতে করে পটুয়াখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী এবং বেগবান হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com