শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

কুড়িগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১০৯ বার

কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ওবাইল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম কাস্তপাড়া এলাকায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে।
‎নিহত ওবাইদুল দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার ফাজিল (ডিগ্রি) মাদ্রসার সাবেক অধ্যক্ষ আফজাল হোসেনের ছেলে।

ওবাইদুল ওই মাদরাসার ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার অপারেটর) পদে কর্মরত ছিলেন।

দূর্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওবায়দুল বাড়ি থেকে নিজেই মোটরসাইকেল চালিয়ে উলিপুর বাজারের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে উলিপুর থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে ওবাইদুল গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

‎মঙ্গলবার(১ জুলাই) সকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com