মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

করােনা রিপাের্ট টেম্পারিং করার অভিযোগে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুদক

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৯২ বার

বাড়ি বাড়ি গিয়ে গিয় করোনার নমুনা সংগ্রহ ও টাকার বিনিময়ে বিদেশগামীদের করােনা রিপাের্ট টেম্পারিং করার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

গতকাল বুধবার দিনাজপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থাটির উপসহকারী পরিচালক মােহাম্মদ জিন্নাতুল ইসলাম। আসামিরা হলেন- দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয় মাে. খােকন আলী, ল্যাব সহকারী খন্দকার আশরাফুল আলম রয়েল ও অফিস সহকারী মাে. মামুনুর রশিদ সরকার।

 

 

মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে করােনার নমুনা পরীক্ষা কেন্দ্রে (ফ্লু কর্নার) কর্মরত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত দেড় মাস যাবৎ হাসপাতাল বুথ এবং বাইরে থেকে ভিটিএম টিউব সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ সংগ্রহ শুরু করেন।

 

 

বাড়তি অর্থ আদায়ের মাধ্যমে করােনা রিপাের্ট পজিটিভ কিংবা নেগেটিভ করার অসৎ উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে কাজ করেন। তারা বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে ভুয়া নাম নিবন্ধন করে হাসপাতাল থেকে করােনার নমুনা সংগ্রহের কিট উত্তোলন করতেন। সেই কিট দিয়ে করােনার উপসর্গ আছে এমন ব্যক্তিদের সঙ্গে যােগাযােগ করে নমুনা সংগ্রহ করতেন। বিনিময়ে রােগীর কাছ থেকে আদায় করা হতাে ১ থেকে ২ হাজার টাকা।

 

আরও জানা যায়, বিদেশগামী বাংলাদেশিদের কাছ থেকে মােটা অংকের অর্থের বিনিময়ে করােনা রিপাের্ট টেম্পারিং করে একদিনে করােনা পজিটিভ রিপাের্টকে নেগেটিভ করে সরবরাহ করতো। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে কমিশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com