বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

যশোরে কঠোর বিধিনিষেধেও থেমে নেই মৃত্যু ও শনাক্ত একদিনে মৃত্যু ১৪, শনাক্ত ৩৭ শতাংশ

মো. জিল্লুর রহমান
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৬৮৯ বার

যশোরে করোনা সংক্রমন রোধে কঠোর বিধিনিষেধ চলমান। এর মধ্যেও প্রতিনিয়তই জেলায় বেড়ে চলেছে করোনা আক্রান্তের মৃত্যু ও শনাক্ত সংখ্যা।

 

বুধবার সর্বশেষ ফলাফলে জেলায় করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। জেলা মোট মৃত্যুও সংখ্যা ১৮৭ জন। এদিনে করোনা শনাক্ত হয়েছেন আরো ৩৭৩ জন। জেলায় মোট শনাক্ত সংখ্যা দাড়ালো ১৪ হাজার ১৭০ জনে।

 

পরীক্ষার তুলনায় এদিনে শনাক্ত ৩৬ দশমিক ছয় শতাংশ।

 

হাসপাতালের তথ্য অনুযায়ী, বুধবার রেড জোনে অবস্থান করছেন ১৪২ জন করোনা রোগী। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩১ জন। এছাড়া বিদায় নিয়েছেন ১৩ জন। এর মধ্যে ওয়ার্ডে ২৪ ঘন্টায় ছয়জনের মৃত্যু হয়েছে।

 

মৃতরা হলেন, যশোর সদেরর উপশহর এলাকার মৃত হযরত আলীর ছেলে শরীফ উদ্দিন (৭২), চুড়ামনকাঁটি এলাকার মৃত মকছেদ আলীর ছেলে আবু বকর (৭৩), বসুন্দিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আবুল হোসেন (৫০), বেজপাড়া এলাকার মৃত আব্দুস ছামাদের ছেলে আশরাফ হোসেন (৫৭), মুড়লি এলাকার হাবিবুর রহমানের স্ত্রী শেফালী (৪১) ও যশোরের ঝিকরগাছা উপজেলার আনোয়ারুল ইসলাম। ইয়োলো জোনে অবস্থান করছেন ৯৮ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫৬ জন। এছাড়া বিদায় নিয়েছেন ৬৭ জন। এর মধ্যে ওয়ার্ডে ২৪ ঘন্টায় আট জনের মৃত্যু হয়েছে।

 

সিভিল সার্জন অফিসের মেডিকেল আফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, বুধবার আমাদের কাছে আসা ফলাফলে এদিনে জেলায় ৩৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

 

এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনোম সেন্টারে ৬৩২ জনের নমুনায় ২৫৩ জন, জিনি এক্সপার্ট পরীক্ষায় ১৪ জনের নমুনায় নয়জন, খুলনা মেডিকেল কলেজ ল্যাবে ছয়জনের নমুনায় পাঁচজন ও যশোর সদর হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩৬৮ নমুনায় ১০৬ জন পজিটিভ এসেছে। জেলা এখন পর্যন্ত শনাক্ত সংখ্যা ১৪ হাজার ১৭০ জন। মোট মৃত্যু সংখ্যা ১৮৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন আট হাজার ৪০৮ জন। আজ হাসপাতালে চিকিৎসাধিন আছে ১৪২ জন।

 

২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ২০৩ জন, কেশবপুরে ২৬ জন, ঝিকরগাছায় ৩০ জন, অভয়নগরে ৫২ জন, মনিরামপুর ২৭ জন, বাঘারপাড়ায় ১২ জন, শার্শায় ১৯ জন, চৌগাছায় চারজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com