সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

মমেক হাসপাতালে করোনায় মৃত্যু হ্রাস

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৩৭ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা ইউনিট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ আগস্ট ) সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ১৯২ জন, আইসিইউতে ভর্তি আছেন ১৩জন।

 

মঙ্গলবার সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ৫ জনের মধ্যে ৪জন করোনা আক্রান্ত হয়ে এবং ১ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-ময়মনসিংহের খালেদা বেগম (৬৫), ফুলবাড়িয়ার মোকসেদ আলী (৫৫) ও গফরগাঁওয়ের আনোয়ারা (৬৫), শেরপুরের নালিতাবাড়ীর রঞ্জিত সাহা (৬০)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- করোনা উপসর্গ নিয়ে মারা যান গাজীপুরের শরীফা খাতুন (৫৫)।

 

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৮৬ টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ। সোমবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৩৯০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন।

 

জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৫৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২ হাজার ৬৬৬ জন আইসোলেশনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com