সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু : নতুন শনাক্ত ১১৯ জন 

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৯৮ বার
ফাইল ফটো
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৪ জন মারা গেছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন আর উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছে ।
বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল এর পরিচালক ডাঃ মো সাইফুর রহমান জানায় , গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৩৩ জন এবং সুস্থ হয়েছে ৩৩ জন।  সরকারী হিসেবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৪১ জন।
ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মো ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১১৯ জনকে নতুন শনাক্ত করা হয়েছে যাতে আক্রান্তের হার  ৩১.৮২ %।   বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৯১ জন ।  ফরিদপুরে এই পর্যন্ত ১৮,৯১৭  জন রোগীর করোনা শনাক্ত করা হয়েছে ।
ফরিদপুর সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ তানসীভ জুবায়ের নাদিম জানান, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৯০৯ জন । সরকারী হিসেবে মোট সুস্থ্য হয়েছে ১৪৪২৭ জন ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com