মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত, আহত ২

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ বার

পাবনার চাটমোহর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে হারেজ আলী (৫৪) নামের এক ব্যবসায়ী নিহত ও অপর দু’জন আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোররাত চারটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কায়েমখোলা মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যবসায়ী হারেজ আলী পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া সরদারপাড়া মহল্লার মৃত বাবর আলীর ছেলে। তিনি নার্সারী ব্যবসায়ী ছিলেন। আহত আনিছ (৩৫) ও তাইজল (৫৫) এর বাড়ি একই এলাকায়।

 

চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ বলেন, ওই তিনজন বগুড়া থেকে গাছের চারা কিনে ট্রাকযোগে পাবনা ফিরছিলেন।

 

ট্রাকের পেছনে গাছের চারার উপরে বসেছিলেন তারা। ট্রাকটি চাটমোহরের মুলগ্রাম কায়েমখোলা মোড়ে পৌঁছার পর ঘুমের ঘোরে থাকা চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হারেজ আলীর মৃত্যু হয়।

 

এ সময় টহল পুলিশ ট্রাকের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এছাড়া গুরুতর আহত আনিছ ও তাইজল কে উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালের স্থানান্তর করেছেন চিকিৎসক।

 

এসআই সুব্রত কুমার ঘোষ বলেন, ট্রাক চালক ও হেলপারকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ না পেলে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com