বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

দুই দিনেও উদ্ধার করা যায়নি লঞ্চটি

ঝালকাঠী অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৭৪ বার

ঢাকা-বরগুনা রুটের এম.কে শিপিং কোম্পানীর অভিযান-১০ নামের যাত্রীবাহী লঞ্চটি আটকে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর চরে।

 

ঢাকা থেকে যাত্রী নিয়ে বরগুনা যাওয়ার পথে বৃহস্পতিবার রাত সোয়া ৩টায় একই দিকে যাওয়া শাহারুখ-২ নামক আরেকটি লঞ্চকে ওভারটেক করতে গিয়ে ডুবোচরে উঠেযায় পুরো লঞ্চটি।

 

এঘটনার দুইদিন পাড় হলেও লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান-১০ লঞ্চের মাস্টার মো. মাসুদ আলম বলেন, শুক্রবার মধ্য রাতের জোয়ারে নদীর বৃদ্ধির পরে অনেক চেষ্টা করেও লঞ্চটি সরানো সম্ভব হয়নি। বরং ইঞ্জিন ভাইব্রেটের কারনে লঞ্চের তলা মাটির নীচে দেবে যাচ্ছে।

 

উল্লেখ্য, ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ ও শাহরুখ-২ লঞ্চ পাশাপাশি পাল্লা দিয়ে বরগুনা যাচ্ছিল। চলতে চলতে ঝালকাঠির রাজাপুরে এসে শাহরুখ-২ লঞ্চকে পাশ কাটিয়ে পেছনে ফেলে যাওয়ার সময় অভিযান-১০ লঞ্চটি বিষখালী নদীর চরে উঠে যায়।

 

স্থানীয় আলমগীর শরীফ বলেন, সকালে আমরা লঞ্চটি চরে আটকে থাকতে দেখে ট্রলারে করে যাত্রীদের পাড়ে আনতে সহযোগীতা করি।

 

ইউপি সদস্য ছালমা জানান, লঞ্চে থাকা ৪৩৪ জন যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা স্থানীয়দের নিয়ে যাত্রীদের বরগুনা যেতে সহযোগীতা করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com