শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

দশমিনায় কেন্দ্রের মাঠে হাটু পরিমান পানি নিরাপত্তা ও যাতায়াড বিঘ্নের আশংকা

মোঃ ফরিদ উদ্দিন, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৬৮৩ বার
পটুয়াখালীর দশমিনায় আগামী ২১ তারিখ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের মাঠে হাটু পরিমান পানি থাকায় ভোট কেন্দ্রে নিরাপত্তা ও ভোটারদের যাতায়াত বিঘ্নের আশংকা দেখা দিয়েছে। শনিবার (১৯ জুন) সকালে সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত ভোট কেন্দ্র শাহ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এছাড়া একটিমাত্র ভবন হওয়ায় জনচলাচলের পর্যাপ্ত যায়গার সংকট দেখা দিয়েছে।
বিদ্যালয়ের দু’প্রান্তের দু’কক্ষের এক ভবনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা কস্ট সাধ্য বটে। মাঠ পানিতে তলিয়ে থাকায় কোথাও দাঁড়ানোর যায়গাটুকুও নেই। এ অবস্থায় আগামী ২১জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা ও সাধারণ ভোটারদের চরম ভোগান্তির শিকার হতে হবে।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী কালাম বলেন, নতুন ভবন নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের মাঠ নিচু আর গত কয়েকদিনে ভারি বৃষ্টিতে পানিতে তলিয়ে আছে। ওই কেন্দ্রে যাওয়া আসার একটি মাত্র রাস্তায় ওয়ার্ডের ভোটাররা দাঁড়াতেও পারবে না। ভোট কেন্দ্রে যাতায়াতে সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের স্বাভাবিক যাতায়ত বিঘ্নিত হবে। কোন ভাবেই এখানে ভোটকেন্দ্র থাকার যুক্তি নেই। কোন রকম অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী কিংবা প্রশাসনের দ্রুত যাতায়ত বিঘ্নিত হবে। একই অভিযোগ স্বতন্ত্র চেয়ারম্যান দুই প্রার্থীর।
স্থানীয় সাধারন ভোটার মোঃ হারুন বেপাড়ি বলেন, কেন্দ্রটি অতি পুরনো। স্কুলের মাঠ খুবই ছোট এবং নীচু হওয়ায় সবসময় মাঠে পানিতে তলিয়ে থাকে।ভোট দিতে এসে কোন মানুষ মাঠে দাঁড়াতে পারবে না। প্রশাসনের অতিদ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবী করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন বলেন, একে বর্ষার মৌসুম তার উপরে বিদ্যালয়ের মাঠ নিচু স্থান। আরও এরকম অনেক গুলো ভোট কেন্দ্রে সমস্যা দেখা দিয়েছে। তবে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহন করা হবে। কিন্তু পাশ দিয়ে যাতায়তের পথ আছে। ভোটারদের স্বাভাবিক চলাচলে তেমন কোন অসুবিধা হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com