সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

ঝালকাঠিতে নিম্মবিত্তদের ঘরে ঘরে চলছে খাদ্য সংকট

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৮৪৮ বার

ঝালকাঠিতে বাড়ছে করোনা সংক্রমনের হার। বন্ধ রাখা হয়েছে সকল দোকানপাঠ। লগডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি,র‌্যাব পুলিশ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনা সদস্যরা।

 

এ অবস্থায় চরম খাদ্য সংকটে আছে তাসলিমা ও হাজেরা বিবি’র মতো দৈনিক খেটে খাওয়া মানুষেরা। ঝালকাঠি কৃষ্ণকাঠিতে চালের পিঠা বিক্রি করে স্বামী পরিত্যাক্তা মেয়েকে নিয়ে সংসার চালায় বিধবা তাসলিমা বেগম।

 

লগডাউনে বন্ধ রেখেছে তার ছোট্ট দোকানটি। ঘরেও খাবার শেষ। খাবার চাল ও ডাল দু’দিন আগেই শেষ হয়েছে, ঘরে এখন মুড়িও নেই। আড়াইশো গ্রাম পিঠার চাল সংগ্রহ করে তা গুড়ি করে আজ (৮জুলাই) বিকেলে পিঠার দোকান খুলে বসেছে। ঘড়ির কাঁটা সন্ধ্যা ৭ টার ঘরে। তখন পর্যন্ত পিঠা বিক্রি হয়েছে ৯ টি। যার দাম ৪৫ টাকা।

তাসলিমা বললেন, রাস্তায় মানু নাই, মোর পিডা খাইবে কেডা। যা বেচছি হেতে ৪৫ টাহা পাইছি। কাইল কি খামু জানিনা। মানের বাড়ি কাম হরমু, হেয়াও করুনা রোগের লইগ্যা রাকপেনা। কেউ সয় সাহাজ্যও দেয়না। ঝালকাঠি বরিশাল মহাসড়কের পাশ্বের্ তালুকদার ফিলিং ষ্টেশনের সামনে চা, পান বিক্রি করে সংসার চালায় স্বামীহারা বৃদ্ধা হাজেরা বিবি। তারও একই অবস্থা। সরকারী বা বেসরকারী উদ্দোগে কেউ খাদ্য সহায়তাও দিচ্ছেনা।

 

হাজেরা বলেন, দোহান খোললে মবিল কোডে বাইশশো টাহা জমিমানা হরবে। মোর দোহানের দাম বাইষশো টাহাও নাই। চা বানাইয়া বেচমু কারডে, রাস্তায় কেউ নাই, ঘরে খাওন নাই, মোড় এহন মরোণ ছাড়া গতি নাই। এবার লগডাউনে ঝালকাঠিতে সরকারী-বেসরকারী বা ব্যাক্তি উদ্দোগে কেউ খাদ্য সহায়তা দিচ্ছনো। দৈনিক খেটে খাওয়া নিম্মবিত্তদের ঘরে খাবার ফুরিয়ে আসছে। এ যেনো এক ভয়াবহতায় রুপ নিচ্ছে।

 

জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহম্মেদ হাছান আনন্দবার্তা’কে বলেন, কিছু বরাদ্দ এসেছে। সেগুলো আমরা উপজেলা এবং পৌরসভা পর্যায়ে উপ বরাদ্দ দিয়ে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com