বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার চকরিয়ায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ি চাপায় মৃত্যু বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ৩ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

বরগুনায় ছেলের মুক্তি চেয়ে বাবার সংবাদ সম্মেলন

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৩৫ বার
বরগুনার বেতাগীতে কলেজ ছাত্র ঘটনায় জড়িত না থাকলেও মামলা দিয়ে  হয়রানির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (২৮ জুলাই) দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন কলেজ ছাত্রের বাবা। ছাত্রের বাবা আবদুল খালেক লিখিত বক্তব্যে বলেন,গত ১৮ ডিসেম্বর ২০২০ প্রতিপক্ষ কামাল হোসেন শিপন আমার জমির গাছ কাটে।

আমরা বাধা নিষেধ করলে তারা উত্তেজিত হয়ে আমাকে সহ আমার পরিবারের লোকজনকে মারধর করে। কিন্তু আমার কলেজ পড়ুয়া ছেলে ঘটনাস্থলে না থাকলেও  প্রতিপক্ষ গাছ কাটায় ব্যর্থ হয়ে, কামাল হোসেন শিপন বাদী হয়ে তার স্ত্রী মিতুকে ভিকটিম সাজিয়ে বেতাগী খান প্রাইভেট ক্লিনিক থেকে মিথ্যা ডাক্তারি রিপোর্ট নিয়ে বেতাগী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ৫ জনকে আসামী করে মামলা দেয় ।

মামলাটি ২২ ডিসেম্বর ২০২০ বেতাগী থানায় রুজু হয়। থানার মামলা নাম্বার ০২/১২৫ উক্ত মামলায় কাইয়ুম হাওলাদার এর বিরুদ্ধে পেনাল কোড আইনের ১৪৩/২২৩/৩১৫/৩৫৪/৫০৬ ধারায় অপরাধ প্রমাণিত করে প্রতিবেদন দাখিল করে পুলিশ। প্রতিপক্ষের দেয়া উক্ত মামলায় পাঁচ মাস যাবত কারাবন্দি আমার নির্দোষ ছেলে।

তাদের মিথ্যা দায়েরকৃত মামলা থেকে মুক্তির দাবি করেন ছাত্রের বাবা আব্দুল খালেক। মামলাটি পুনরায় তদন্তের দাবি জানান ওই ভুক্তভোগী পরিবার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com