সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

গাজীপুরে কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৩৫ বার
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় আলেমা টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানার গুদামে আগুনের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ আগষ্ট) সকাল ছয়টার দিকে কারখানার ডাইং ও নিটিং সেকশন এর গুদামে আগুন দেখতে পেয়ে কারখানার নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ  শুরু করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: আব্দুল হামিদ মিয়া জানান, সোমবার সকাল ৬টা ৮মিনিটে কারখানায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের বাড়তে থাকায় কাশিমপুর, টঙ্গীসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ শুরু করে। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com