সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

উল্লাপাড়ায় প্রতাপ বাজারে বঙ্গবন্ধু পরিষদ উদ্বোধন

মোঃ মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৪৬ বার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ বাজারে বঙ্গবন্ধু পরিষদ ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সোহেল রানা সোহেল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, শ্রমিক নেতা আব্দুস সামাদ সরকার সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল কাদের রুমি বলেন, বিগত ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর সিরাজগঞ্জ-৪ আসনের প্রয়াত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা প্রতাপ বাজারে বঙ্গবন্ধু পরিষদ এর কার্যালয় স্থাপন করেন । দীর্ঘদিন ঘরটি সংস্কার না করায় ঘরটি ভেঙ্গে জরাজীর্ণ হয়ে পড়ে । বর্তমান সিরাজগঞ্জ-৪ আসনের  জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর সার্বিক দিক নির্দেশনায় বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল রানা সোহেল তার ব্যক্তিগত অর্থায়নে পুরানো ঘরটি সরিয়ে পূর্বের স্থানে নতুন করে ক্লাব নির্মান করেন।

 

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান সোহেল রানা দেশকে দরিদ্র মুক্ত, খুদা মুক্ত, মাদক মুক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com