সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

অবশেষে ফরিদপুরে ১৭ দিন পর  ধরা পড়ল বিরল প্রজাতির কুমির

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৭৭ বার
ফরিদপুর সদর উপজেলার জলাধারে আটকে পড়া মিঠা পানির কুমিরটি ১৭ দিন পরে এলাকাবাসীর হাতে ধরা পড়েছে।
সোমবার (৯ আগস্ট) দুপুরে কুমিরটি আটক করে ফরিদপুর সদরের ডাঙ্গী গ্রামের বাসিন্দারা। এর আগে কুমিরটি উদ্ধারে বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ দুই দফা অভিযান চালিয়ে ব্যর্থ হয়।
বিরল প্রজাতির  কুমিরটির আনুমানিক দৈর্ঘ্য সাড়ে সাত ফুট এবং ওজন প্রায় ৮০ কেজি।
জানা গেছে, ২৪ জুলাই সকালে ওই জলাধারে একটি কুমির দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপর ওই এলাকায় মাইকিং করে জলাধারে না নামার ব্যাপারে সতর্ক করা হয়।
কুমিরটি উদ্ধারের জন্য গত ২৮ ও ৩০ জুলাই বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের উদ্যোগে দুই দফা অভিযান পরিচালিত হয়। কিন্তু প্রথম দফায় জাল ছোট থাকায় এবং দ্বিতীয়বার কুমিরটি জালে আটকা পড়লেও জাল ছিঁড়ে বের হওয়ায় সেটি আর ধরা সম্ভব হয়নি।
ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে ছালাম খাঁর ডাঙ্গি গ্রামে পদ্মা নদী সংলগ্ন ফালুর কুম নামে পরিচিত ওই জলাশয়ে এসে অবস্থান নেয় মিঠা পানির ওই কুমির।
সোমবার (৯ আগস্ট) বৃষ্টি হওয়ায় কুমিরটি জলাধার থেকে পাড়ে উঠে আসে। ওই সময় বিষয়টি টের পেয়ে এলাকাবাসী সবাই মিলে মাছ ধরার বড় জাল দিয়ে কুমিরটিকে আটক করে।
ফরিদপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি জানান, কুমিরটি এলাকাবাসীর হাতে আটক হওয়ার খবর পেয়েছেন তিনি। কুমিরটির দায়িত্ব এখন বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের। তারাই পরবর্তী ব্যবস্থা নেবে।
বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, কুমিরটি মিঠা পানির এবং বিরল প্রজাতির। এটি গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কে রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com