বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আনন্দবার্তা ২৪ এর পাবনা প্রতিনিধি

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৬ বার
আটঘরিয়ার সর্বস্তরের পরিচিত মুখ সাংবাদিক জিল্লুর রহমান রানা উপজেলার কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন।
রবিবার(১২ ডিসেম্বর) তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ১৯ বছর তিনি এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি সুনাম কুড়িয়ে যাচ্ছেন।
অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এই নির্ভীক সাংবাদিক পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ধলেশ্বর গ্রামে ১৯৮৪ সনের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি সৎ এবং মিশুক প্রকৃতির। আটঘরিয়ার ১০০ গুণী ব্যক্তির তালিকায় তার নাম রয়েছে।
মোঃ জিল্লুর রহমান রানা আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশ আটঘরিয়া প্রেসক্লাব ও আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক আজকের পত্রিকার আটঘরিয়া উপজেলা প্রতিনিধি সহ স্থানীয় দৈনিক সিনসা পত্রিকার স্টাফ রিপোর্টার, আনন্দবার্তা ২৪ এর জেলা প্রতিনিধি  হিসেবে দায়িত্ব পালন করছেন।
আটঘরিয়ার দেবোত্তর বাজারে তার ওয়ালটন পন্যের নিজস্ব শোরুম রয়েছে।
রবিবার দায়িত্বগ্রহণ কালে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল মালেক বাদশা, সাবেক সভাপতি মোঃ শাহাদত হোসেনসহ সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
এসময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com