বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

মেলা ও যাত্রার প্যান্ডেল ভাঙচুর করে অগ্নিসংযোগ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৮৩ বার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন থেকে চলে আসা মেলা ও যাত্রার প্যান্ডেল ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত নয়টার দিকে তৌহিদি জনতার ব্যানারে শতাধিক লোক ওই মেলা ও যাত্রা প্যান্ডেলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কেদারপুর খেয়াঘাটের অদুরে পহেলা বৈশাখ থেকে মাসব্যাপী বৈশাখী মেলা শুরু হয়। তখনও সেখানে যাত্রা ও পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য ও রাতভর জুয়ার আসর পরিচালনার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বিক্ষোভের মুখে মেলার অন্যান্য কার্যক্রম বন্ধ করে শুধুমাত্র যাত্রা চালানো হতো।

অভিযোগ রয়েছে, সেখানে যাত্রার আড়ালে রাতভর বিভিন্ন প্রকার জুয়া খেলা হতো।

সূত্রে আরও জানা গেছে, একইস্থানে ঈদ আনন্দ মেলার নামে আরেকটি মেলা করার জন্য চলতি মাসের শুরুতে জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করা হয়। সেমতে পুতুল নাচসহ মেলার বিভিন্ন প্রকার ষ্টল নির্মান সম্পন্ন করা হয়।

বরিশাল সোসাইটি নামের আরেকটি সংগঠন মেলার অনুমতি না দিতে জেলা প্রশাসকের দপ্তরে পাল্টা আবেদন করেন। এনিয়ে কেদারপুর এলাকায় গত কয়েকদিন ধরে চরম উত্তেজনা চলে আসছিলো।

এরইমধ্যে শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত নয়টার দিকে তৌহিদী জনতার ব্যানারে দেড় শতাধিক লোক মেলার নির্মানাধীন বিভিন্ন স্টল ও যাত্রা প্যান্ডেলে হামলা চালায়। এসময় তারা লাঠিসোটা নিয়ে মেলার জন্য স্থাপন করা কাঠামো ও যাত্রা প্যান্ডেল ব্যাপক ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম বিশ্বাস বলেন, বৈশাখী মেলা বন্ধ হওয়ার পর রাতে শুধুমাত্র গানের আয়োজন হতো। শুক্রবার রাতে তৌহিদী জনতার নামে একদল মানুষ সবকিছু ভাঙচুর করে আগুন দিয়েছে।

মেলা কমিটির সভাপতি বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিজন সিকদার বলেন, আগে বৈশাখী মেলা হয়েছিলো। এরপর শুধুমাত্র গানের আয়োজন ছিলো। ঈদ আনন্দ মেলার অনুমতি না পাওয়ায় দুইদিন আগে কমিটিই সব বন্ধ করে দিয়েছে। রাতে কিছু উশৃঙ্খল লোক এসে স্থাপনাগুলো ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে।

তিনি আরও বলেন, হামলাকারীদের নেতৃত্ব দিয়েছেন স্থানীয় জামায়াতের কয়েকজন ব্যক্তি। তারা মেলা কমিটির কাছে দৈনিক হিসেবে চাঁদা চেয়ে আসছিলো। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়া মিথ্যে অভিযোগ তুলে হামলা চালিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে।

বাবুগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম বলেন, হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com