শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

টেকনাফ-উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন : ৪ ঘন্টা যানচলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৬৯ বার

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা স্কুল থেকে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকদের আন্দোলনের মুখে কক্সবাজার-টেকনাফ হাইওয় সড়কে প্রায় ৪ ঘন্টা ধরে যানচলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (৩ জুন ) সকাল থেকে কক্সবাজার- টেকনাফ হাইওয়ে সড়কের উখিয়ার কোট বাজার ও টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাংয়ে এই আন্দোলন হচ্ছে।

জানা গেছে,উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ করে এনজিও সংস্থা ব্র্যাক, কোডেক,ফ্রেন্ডশিপ, মুক্তি, ধারা পরিচালিত স্কুল গুলোতে রোহিঙ্গাদের রেখে স্থানীয় ১২৫০ জন শিক্ষকদের চাকরিচ্যুত প্রতিবাদে সড়ক অবরোধ ও আন্দোলন চলছে। এতে করে হাইওয়ে সড়কে অ্যাম্বুলেন্স সহ শতশত বিভিন্ন ধরনের যানবাহন চলাচল বন্ধ।

উনচিপ্রাংয়ের আন্দোলনকারী শিক্ষক মোহাম্মদ করিম বলেন,রোহিঙ্গা শিশুদের নিয়ে ক্যাম্পে পরিচালিত স্কুল থেকে রোহিঙ্গা শিক্ষকদের রেখে আমাদের স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুত করেছেন। আমরা এর আগেও চাকরি ফিরে পেতে আন্দোলন করেছি। এখনো আমাদের চাকরি ফিরিয়ে পাইনি তাই আন্দোলন করছি।

কোট বাজারের আন্দোলন কারী শিক্ষার বোরহান উদ্দিন বলেন, আমরা চাকরি ফিরে পেতে শরনার্থী কমিশনার সহ এনজিও সংস্থার কর্মকর্তা দের এর আগে বহুবার বলেছি। তাদের বারে বারে অর্থ সংকট দেখিয়ে যাচ্ছে। কোন মতে চাকরি ফিরিয়ে দিচ্ছে না। তাই রাজপথে আন্দোলন করছি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, স্থানীয় শিক্ষক রা সড়কে আন্দোলন করছে শুনেছি বিষয়টি সিনিয়র কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com